• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুললে ডেঙ্গু হবে নিরুদ্দেশ: শান্তা ফারজানা

এস এম সোহাগ ফরাজী / ৩৩৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুললে ডেঙ্গু হবে নিরুদ্দেশ: শান্তা ফারজানা

‎

‎ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি বলেন, “পরিচ্ছন্ন রাখলে দেশ, ডেঙ্গু হবে নিরুদ্দেশ।” ডেঙ্গু মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎

‎শান্তা ফারজানা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশে ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা অন্য কোথাও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহার, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং শরীরের খোলা অংশে মশা নিরোধক ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

‎

‎তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা, বমি, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

‎

‎সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে শান্তা ফারজানা বলেন, প্রতিটি এলাকায় বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু আক্রান্তদের সুচিকিৎসা সরকারি অর্থায়নে নিশ্চিত করার পাশাপাশি মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে। শুধু মশা নিধন নয়, দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

‎

‎তিনি বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে দলটি অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। মহান ভাষা আন্দোলনের প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনা এবং সকল ত্যাগী নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ধর্ম, মানবতা, বৈষম্যহীন সমাজ, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে নতুনধারার রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

‎

‎শান্তা ফারজানা আশা প্রকাশ করেন, জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

 

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd