• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স:

বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক / ঢাকা: দেশের বাজারে ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগির সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত দাম আদায় রোধে পাইকারি ও খুচরা বাজারে এই সাঁড়াশি তদারকি চালানো হয়।

১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রদত্ত অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩৯ জেলায় ৫৪টি টিমের অভিযান ও জরিমানা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ দেশের মোট ৩৯টি জেলায় অধিদপ্তরের ৫৪টি আভিযানিক টিম একযোগে বাজার তদারকি পরিচালনা করে। এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো বিভিন্ন অপরাধে সারা দেশে মোট ১২২টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে বাজার তদারকির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়।

ব্যবসায়ীদের প্রতি ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা

ডিম ও পোল্ট্রি ব্যবসায়ীদের সুস্থ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে—

ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে নিরাপদ ও মানসম্মত ডিম ও মুরগি সরবরাহ করা।

কোনো অবস্থাতেই ভাঙা বা ফাটলযুক্ত নষ্ট ডিম বিক্রি না করা।

প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানো।

কৃত্রিম সংকট তৈরি বা অযৌক্তিক মজুদ থেকে বিরত থাকা এবং পেমেন্টের ক্ষেত্রে ক্রয়-বিক্রয় রশিদ বা ক্যাশ মেমো প্রদান নিশ্চিত করা।

ভোক্তাদের জন্য পরামর্শ ও হটলাইন নম্বর

সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কেনার সময় পণ্যের সঠিক ওজন ও মূল্য তালিকা যাচাই করে রশিদ সংগ্রহ করতে হবে। নির্ধারিত দামের বেশি মূল্য প্রদান না করার পরামর্শ দিয়ে বলা হয়েছে, ডিম বা মুরগির বাজারদর ও মানে কোনো অনিয়ম দেখলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বরে (১৬১২১) ফোন করে তাৎক্ষণিক অভিযোগ জানানোর জন্য।

জনস্বার্থ রক্ষায় অধিদপ্তরের এই বিশেষ তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd