• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপি আন্দোলন করেছে আদর্শের জন্য, চাঁদাবাজি বা লুটপাটের জন্য নয়: সিরাতুন্নবী সম্মেলনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক মেহেন্দীগঞ্জে বোরকা পরে কৃষক কবিরের হাত-পায়ের র/গ ও গ/লা কে/টে হ/ত্য ইসলামের নামে ঘৃণা ছড়ালে সমাজে অশান্তি বাড়বে’: শিবিরের সাবেক নেতাকে ইঙ্গিত করে রাশেদ খানের কড়া প্রতিক্রিয়া মাদ্রাসায় শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা: শিক্ষককে অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে বাংলাদেশ থেকে কোনো হুজুরকে ঢুকতে দেওয়া হবে না’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বনানীতে ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি: বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার: গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অ/স্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে আট বিভাগব্যাপী কবীর-লালন ভাবসংগীত উৎসবের পর্দা উঠল

সিলেটে বাউল সমিতির অভিষেক নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ‘মিথ্যা প্রপাগান্ডা’র প্রতিবাদ ও নিন্দা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে বাউল সমিতির অভিষেক নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ‘মিথ্যা প্রপাগান্ডা’র প্রতিবাদ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

বাংলাদেশ বাউল সমিতির (মহারাজ আবুল সরকার ও মুজাহিদুল ইসলাম সেলিম নেতৃত্বাধীন পরিষদ) কেন্দ্রীয় কমিটির অনুমোদনপ্রাপ্ত সিলেট জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।

শনিবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কমিটির একটি অংশের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

পূর্বনির্ধারিত ভেন্যু ও ঘটনার বিবরণ:

নেতৃবৃন্দ জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত ছিল। সিটি করপোরেশন এলাকার অভ্যন্তরে সরকারি মিলনায়তন বা উন্মুক্ত চত্বরে আয়োজনের ক্ষেত্রে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয় থেকে লিখিত অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আয়োজকদের অনিচ্ছাকৃত প্রশাসনিক ভুলের কারণে নির্ধারিত সময়ের আগে সেই অনুমতিপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে এসএমপির একটি দল নজরুল একাডেমী প্রাঙ্গণে এসে আয়োজকদের কাছে মেট্রোপলিটন পুলিশের লিখিত অনুমতি রয়েছে কি না জানতে চায়। আয়োজক কমিটির পক্ষে সিলেট বিভাগীয় সমন্বয়কারী ফিরুজ আহমদ সরাসরি পুলিশকে জানান যে লিখিত ছাড়পত্র নেওয়া হয়নি। তখন পুলিশ কর্মকর্তারা নিয়মের ব্যত্যয় তুলে ধরে কর্মসূচি স্থগিত বা বিকল্প স্থানে আয়োজনের অনুরোধ জানান।

পুলিশ প্রশাসনের আইনগত নির্দেশনার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আয়োজকরা তাৎক্ষণিকভাবে নজরুল একাডেমী থেকে সরে আসেন। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় তালতলাস্থ শার্প স্টুডিও মিলনায়তনে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে জেলা কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ ও ক্ষোভ:

নেতৃবৃন্দের অভিযোগ, আইন মেনে শান্তিপূর্ণভাবে ভেন্যু পরিবর্তনের এই স্বাভাবিক ঘটনাটিকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বাউল সমিতির বর্তমান আহ্বায়ক অংশের সাধারণ সম্পাদক বাউল বারেক বৈদেশী ফেসবুকে লাইভে এসে পুরো ঘটনা নিয়ে ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেন।

এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বাউল সমিতির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ফিরুজ আহমদ বলেন, “বারেক বৈদেশী ঘটনার সত্যতা আড়াল করে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছেন। আমরা প্রশাসনের নির্দেশনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্থান পরিবর্তন করে অনুষ্ঠান সফল করেছি। বারেক বৈদেশীকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড বাউল সমাজের জন্য লজ্জাজনক।”

সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান, সরকারি আদেশ বা আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা ঘটেনি। একটি মহল নিজেদের দখলদারিত্ব ও সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুরো সিলেট বাউল সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছে। এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে সাংগঠনিকভাবে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd