• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

পটুয়াখালীতে পৌনে ৬ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার: হোটেলে পুলিশের বিশেষ অভিযান

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে পৌনে ৬ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার: হোটেলে পুলিশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার, দৈনিক জীবনযাত্রা

পটুয়াখালী:

পটুয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ লাখ ৭৬ হাজার টাকা বাজারমূল্যের ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত পৌনে ১০টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো. ইমাম হাসান তামিম, থানা ও জেলা- পটুয়াখালী।

২. মো. জামাল মল্লিক, থানা ও জেলা- পটুয়াখালী।

জব্দকৃত আলামত:

১ হাজার ৯২০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট।

মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভা এলাকায় টহলে ছিল। রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে পৌরসভাধীন তিতাসের মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের দ্বিতীয় তলার সিঁড়ির পশ্চিম পাশের ৪ নম্বর কক্ষে মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেচার জন্য জড়ো হয়েছে।

সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ সুপারকে অবহিত করে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মো. সহিদুল ইসলামসহ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৯টা ১০ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তামিম ও জামাল মল্লিককে ঘিরে ফেলে আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি ইমাম হাসান তামিম তাঁর কাছে থাকা ১ হাজার ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকা এবং অপর আসামি জামাল মল্লিক তাঁর হেফাজতে থাকা ৭২০ পিস ইয়াবা নিজ হাতে বের করে দেন। রাত ৯টা ৪৫ মিনিটে পুলিশ বিধি মোতাবেক এসব আলামত জব্দ তালিকায় লিপিবদ্ধ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রের একাধিক সদস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২৪, তারিখ: ০৮/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd