• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে মিলল বৃদ্ধের ম-র-দে-হ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, দৈনিক জীবনযাত্রা

গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. জিন্দার আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিন্দার আলী শেখ ওই গ্রামের মৃত জানু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে জিন্দার আলী শেখ প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে নিখোঁজের পরদিন ৬ সেপ্টেম্বর তাঁর ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন। পরে মুকসুদপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুতপূর্বক মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, “পুকুর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd