• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বিশ্বনাথ-কামালবাজার সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ-কামালবাজার সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা
সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
সিলেট:

সিলেটের বিশ্বনাথ উপজেলার গুরুত্বপূর্ণ খাজাঞ্চি-কামালবাজার-বাবনা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বিশালাকার সব গর্তের। বর্ষার জমে থাকা পানি ও কাদার কারণে অনেক জায়গায় এসব গর্ত ছোটখাটো খালের রূপ ধারণ করেছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী।
সড়কটি মূলত পশ্চিম সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নের যোগাযোগের প্রধান ধমনি। বিশেষ করে খাজাঞ্চি, রামপাশা, অলংকারী ও কামালবাজার ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন জেলা শহর সিলেটে যাতায়াতের জন্য এ পথটি ব্যবহার করেন। শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও ব্যাংকারসহ নানা পেশার মানুষের সার্বক্ষণিক চলাচলের মাধ্যম এটি।
সড়কটির আশপাশে গড়ে উঠেছে একাধিক উচ্চশিক্ষা ও দ্বীনি প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
লিডিং ইউনিভার্সিটি ও রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ
কামালবাজার আলিম মাদ্রাসা ও তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসা
হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় এবং আলহাজ্ব লজ্জতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ
জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসা ও রহিমপুর হাফিজিয়া মাদ্রাসা
ছৈফাগঞ্জ আলিম মাদ্রাসা, পনা উল্লাহ বাজার মাদ্রাসা ও আল-মদিনা মাদ্রাসা ও এতিমখানা
এছাড়া তালিবপুরের রাগীব নগরে রয়েছে একটি বড় চিকিৎসাকেন্দ্র।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দিন-রাত চব্বিশ ঘণ্টা জরুরি চিকিৎসা কিংবা জরুরি কাজে জেলা শহরে যাতায়াতে এই সড়কই একমাত্র ভরসা। কিন্তু খানাখন্দে ভরা রাস্তায় এখন মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীদের পরিবহন কিংবা সাধারণ সিএনজিচালিত অটোরিকশাও স্বাভাবিক গতিতে চলতে পারে না। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে গিয়ে উল্টে যায় যানবাহন।
এমন চরম জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি অবিলম্বে টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের আন্তরিক দৃষ্টি ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd