• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে এসএমপির অভিযান: ৯ হকার আটক সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের অভিযান: টিকিট কালোবাজারির দায়ে আরএনবির ২ সদস্য আটক খুলনায় ফেরি-ট্রলার সং-ঘ-র্ষে-র ৭ দিন পর নদীতে মিলল নিখোঁজ যুবক রাকিবের ম-র-দে-হ নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে মিলল বৃদ্ধের ম-র-দে-হ মাদ্রাসার আবাসিক ছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ, শিক্ষক উধাও: প্রতিষ্ঠানে উত্তেজনা মহিপুরে সেতুর নিচে চায়ের দোকানে অভিযান: গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার বাংলাদেশ বাউল সমিতির কার্যালয় দখলের অভিযোগ: ক্ষমা না চাইলে রাজপথে নামার হুঁশিয়ারি ফিরোজ আহমেদের তেল ফুরিয়ে লং মার্চ, জামায়াতকে আর ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর সিলেট জিন্দাবাজারে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু নি-হ-ত

সিলেটের মির্জাজাঙ্গালে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝু/ল/ন্ত ম-র-দে-হ উদ্ধার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের মির্জাজাঙ্গালে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ‘স্বপ্নিল-২০’ নম্বর বাসার ভেতর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।

নিহতের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত চিকিৎসক ও তাঁর স্ত্রী দুজনই পেশাজীবী। মাত্র একদিন আগে (রবিবার) তাঁরা মির্জাজাঙ্গালের ওই বাসাটিতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। নতুন বাসায় ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই কক্ষের ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল। ঘটনার পর বিকেলে ওই বাসায় গিয়ে পরিবারের সদস্যদের কাউকেই পাওয়া যায়নি; তার আগেই পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর এক বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, চিকিৎসক প্রান্ত দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই হতাশা থেকেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

ওসি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd