• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

সিলেটের ৪ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ‘পাঁচ ভাই’ ও ‘বেঙ্গল লাউঞ্জ’কে জরিমানা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের ৪ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ‘পাঁচ ভাই’ ও ‘বেঙ্গল লাউঞ্জ’কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে সিলেট নগরীর দুটি নামকরা রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর জিন্দাবাজারসহ আশপাশের এলাকার অভিজাত ও জনপ্রিয় চারটি রেস্টুরেন্টে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধি দল ‘পাঁচ ভাই’, ‘বেঙ্গল লাউঞ্জ’, ‘পানসী’ ও ‘রাজবাড়ি’ রেস্টুরেন্টের রান্নাঘর, রেফ্রিজারেটর, কাঁচামাল সংরক্ষণের পদ্ধতি, পরিবেশনের পরিচ্ছন্নতা এবং সরকারি নিবন্ধনসহ আনুষঙ্গিক কাগজপত্র নিবিড়ভাবে খতিয়ে দেখেন।

তল্লাশির একপর্যায়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়ায় ‘বেঙ্গল লাউঞ্জ’ ও ‘পাঁচ ভাই’ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কঠোরভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাবার প্রস্তুত ও পরিবেশন করার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

অন্যদিকে, নগরীর অন্যতম জনপ্রিয় ‘পানসী’ রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি বা অনিয়ম পাননি অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন জটিলতা:

অভিযানকালে ঐতিহ্যবাহী ‘রাজবাড়ি’ রেস্টুরেন্টের বৈধ নিবন্ধন সংক্রান্ত জটিলতা প্রকাশ পায়। এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, সরকারি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র প্রায় দুই বছর আগেই জমা দেওয়া হয়েছে; তবে এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে চূড়ান্ত নিবন্ধন সনদ হাতে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা জানান, রেস্টুরেন্টের ছাড়পত্র ও নিবন্ধন সংশ্লিষ্ট দপ্তর থেকেই অনুমোদন করার কথা। প্রতিষ্ঠানটির দাখিলকৃত নথিপত্রে কোনো ঘাটতি ছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। খাবারের দাম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, পরিদর্শিত প্রতিষ্ঠানগুলোর খাবারের মূল্য অস্বাভাবিক বা অতিরিক্ত বলে মনে হয়নি।

ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরীর সকল খাবারের দোকানে রান্নার পরিবেশ, খাদ্যমান, ফ্রিজে সংরক্ষণ ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক বৈধতার ওপর প্রশাসনের এমন নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd