• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

সিলেটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেটে নদী ও পরিবেশ বিধ্বংসী অবৈধ বালু উত্তোলন অবিলম্বে বন্ধের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি হস্তান্তর করে। আগামী শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লুৎফুর রহমান ও ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান রাজুর নেতৃত্বে এ লিখিত আবেদন জমা দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আলা উদ্দীন আলাই মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল জলীল, মুহিবুর রহমান, ছুনু মিয়া, সামছুল ইসলাম ও মৌর উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মারকলিপিতে এলাকাবাসী জানান, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে তীব্র নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে এবং নদীগর্ভে বিলীন হতে বসেছে বিস্তীর্ণ কৃষিজমি ও বসতভিটা। পাশাপাশি নদী তীরবর্তী সড়ক ও স্থাপনা ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং চরমভাবে বিনষ্ট হচ্ছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য।

প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনস্বার্থ ও এলাকার ভূপ্রকৃতি রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কঠোর অভিযান পরিচালনা করে এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

এ সময় এলাকাবাসী নদীভাঙন রোধ, কৃষিজমি সংরক্ষণ ও সার্বিক পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে জেলা প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপের জোর দাবি জানান।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd