• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে এসএমপির অভিযান: ৯ হকার আটক সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের অভিযান: টিকিট কালোবাজারির দায়ে আরএনবির ২ সদস্য আটক খুলনায় ফেরি-ট্রলার সং-ঘ-র্ষে-র ৭ দিন পর নদীতে মিলল নিখোঁজ যুবক রাকিবের ম-র-দে-হ নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে মিলল বৃদ্ধের ম-র-দে-হ মাদ্রাসার আবাসিক ছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ, শিক্ষক উধাও: প্রতিষ্ঠানে উত্তেজনা মহিপুরে সেতুর নিচে চায়ের দোকানে অভিযান: গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার বাংলাদেশ বাউল সমিতির কার্যালয় দখলের অভিযোগ: ক্ষমা না চাইলে রাজপথে নামার হুঁশিয়ারি ফিরোজ আহমেদের তেল ফুরিয়ে লং মার্চ, জামায়াতকে আর ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর সিলেট জিন্দাবাজারে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু নি-হ-ত

সিলেটে ৪৮ বিজিবির সাঁড়াশি অভিযান: ১৭০টি ভারতীয় গরুসহ পৌনে ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে ৪৮ বিজিবির সাঁড়াশি অভিযান: ১৭০টি ভারতীয় গরুসহ পৌনে ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭০টি ভারতীয় গরুসহ প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

যেসব এলাকা থেকে জব্দ হলো মালামাল

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের বড় ধরনের চালান প্রবেশ ও পাচারের গোপন খবরে ৪৮ বিজিবির অধীনের বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির জোয়ানরা সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেন।

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা তৈরির উপকরণ, চিনি ও বিভিন্ন কাঁচা সবজি জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ তৈরি পোশাক যেমন টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্ট আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

জব্দ পণ্যের আনুমানিক মূল্য

৪৮ বিজিবির হিসেব অনুযায়ী, দিনভর পরিচালিত অভিযানে জব্দকৃত ১৭০টি ভারতীয় গরু এবং অন্যান্য চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

৪৮ বিজিবি অধিনায়কের বক্তব্য

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা রক্ষা, সব ধরনের চোরাচালান রোধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তজুড়ে কঠোর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd