• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি আসির মিয়া ডিবির জালে

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি আসির মিয়া ডিবির জালে

স্টাফ রিপোর্টার / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বজনদের বাধার মুখে পুলিশের হেফাজত থেকে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় পালিয়ে যাওয়া পলাতক আসামি আসির মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

যেভাবে পালিয়েছিল আসামি

পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি আসির মিয়াকে আটক করে। আসামির হাতে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়ার সময় তাঁর স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে মারমুখী আচরণ করে বাধা সৃষ্টি করেন।

উত্তেজনা ও হট্টগোলের সুযোগ নিয়ে ধূর্ত আসির মিয়া হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যান। ঘটনার পর পুলিশ রাতভর আশপাশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সকালে ফেলে যাওয়া হ্যান্ডকাফটি উদ্ধার করতে পারলেও আসামির কোনো সন্ধান মেলেনি।

ডিবির অভিযান ও গ্রেপ্তার

ঘটনার পর সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসির মিয়াকে পুনরায় গ্রেপ্তারে মাঠে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক নজরদারি শুরু করে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, “আসামি পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা তাঁকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও আধুনিক কৌশলের আশ্রয় নিই। সারাদিনের নিরবচ্ছিন্ন অভিযানের পর রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।”

গ্রেপ্তারকৃত আসির মিয়ার বিরুদ্ধে পূর্বের মামলার পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পলায়ন ও পুলিশের কাজে বাধা দেওয়ার দায়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd