• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিয়ানীবাজারে বাসে পুলিশের তল্লাশি: ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি আটক রাউজানে দুর্বৃত্তদের গু-লি-তে যুবক নি-হ-ত: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃ-ত্যু: পায়ে আঘাত পেয়েছেন প্রতিমন্ত্রীও শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’:

শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নি-হ-ত: চালক ও সহকারী আটক, ট্রাক জব্দ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত: চালক ও সহকারী আটক, ট্রাক জব্দ

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামের এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও তাঁর সহকারীকে (হেলপার) আটক করার পাশাপাশি ঘাতক ট্রাকটি জব্দ করেছে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ সুরমাভ্যালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। তিনি পরিবার নিয়ে পৌর শহরের সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

যেভাবে ঘটে দুর্ঘটনা

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুরমাভ্যালী এলাকায় দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আব্দুল মান্নানের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পায়েও মারাত্মক আঘাত পেয়ে প্রচণ্ড রক্তক্ষরণে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ ও আইনি ব্যবস্থা

ঘটনার পরপরই ঘাতক ডাম্প ট্রাকসহ চালক জোনায়েদ (২৬) ও সহকারী রানা মিয়াকে (৩০) আটক করে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ডাম্প ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে নিয়মিত মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd