• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিয়ানীবাজারে বাসে পুলিশের তল্লাশি: ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি আটক রাউজানে দুর্বৃত্তদের গু-লি-তে যুবক নি-হ-ত: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃ-ত্যু: পায়ে আঘাত পেয়েছেন প্রতিমন্ত্রীও শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’:

সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে কিশোরের ঝু-ল-ন্ত ও যুবকের গ-লা-কা-টা ম-র-দে-হ উদ্ধার: প্রাথমিক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে কিশোরের ঝুলন্ত ও যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার: প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের পৃথক দুটি স্থানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক কিশোরের ঝুলন্ত এবং এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনার ক্ষেত্রেই প্রাথমিকভাবে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার সম্ভাবনার কথা জানানো হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

দক্ষিণ সুরমায় কলোনি থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি ভাড়া কলোনি থেকে আমিন আলী (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিন আলী মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে খোজারখলার ওই কলোনিতে ভাড়া থাকত।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, দুপুরে ঘরের ভেতর আমিন আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে কোনো প্রকাশ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট এলাকায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এর আগে বুধবার রাতে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকায় নিজ বসতঘর থেকে জমির আলী (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জমির আলী ওই গ্রামের করম আলীর ছেলে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে খবর পাওয়ার পর রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি, জমির আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ধারালো ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

উভয় ঘটনার নেপথ্যের প্রকৃত রহস্য উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd