• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিরপুরে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর আপত্তিকর ছবি ধারন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: আনন্দ মিছিল ও সমাবেশে এমপি আবুল হোসেন খান ৭ মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে উদ্ধার ১৩ হাজার ৫৭৯: বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা বিশ্বনাথে পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ: নিমিষেই ভেসে উঠল ৬০ হাজার টাকার মাছ, নিঃস্ব চাষির আহাজারি পুলিশের জুয়াবিরোধী অভিযান: নগদ টাকা ও ৮টি মোবাইলসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার, শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নি-হ-ত: চালক ও সহকারী আটক, ট্রাক জব্দ উল্টোপথে মন্ত্রীর গাড়ি: ট্রাফিক পুলিশের নজিরবিহীন মামলা ও ৬ হাজার টাকা জরিমানা সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে কিশোরের ঝু-ল-ন্ত ও যুবকের গ-লা-কা-টা ম-র-দে-হ উদ্ধার: প্রাথমিক কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হ- ত্যা করে: ‘৯৯৯’-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

মব সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মব সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: মব সহিংসতা প্রতিরোধে সরকার অত্যন্ত কঠোর ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের এ আপসহীন ও দৃঢ় পদক্ষেপের কারণেই দেশে মব সহিংসতা ইতোমধ্যেই অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সীমান্ত সুরক্ষা ও বিজিবির আধুনিকায়ন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে ত্রিমাত্রিক ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সংযোজনের ফলে সীমান্তে চোরাচালানসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ উল্লেখযোগ্য হারে কমে আসবে।”

তিনি আরও জানান, সীমান্ত চোরাচালান কার্যকরভাবে নিয়ন্ত্রণে ডিজিটাল নজরদারি ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি চালুর সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দেশব্যাপী মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের কঠোর শাস্তির আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও যুগোপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবিতে ড্রোন স্কুলের উদ্বোধন ও দিনের অন্যান্য কর্মসূচি

এর আগে দুপুরে বিজিবির সিলেট সেক্টর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (Shimanto School of Surveillance and Drone Warfare – SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুর পরবর্তী কর্মসূচিতে তিনি সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।

এরপর বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd