• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কু-পি-য়ে হ/ত্যা: পায়ের র/গ কে/টে নির্মমতা, তদন্তে পুলিশ ২১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক ওসমানী হাসপাতালে চিকিৎসকদের দেরিতে আসা ও আগেভাগে চলে যাওয়ার প্রবণতা: বায়োমেট্রিকে গরমিল, পরিচালকের কড়া নোটিশ মৌলভীবাজারে ডিবির অভিযান: ৪৫ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি গ্রেপ্তার আপত্তিকর ভিডিও ভাইরালের পড়ে বিএনপি নেতা বহিষ্কার: কারাগারে আ.লীগ নেতার মৃ-ত্যু: জামিন পাওয়ার পরও আটকে রাখার অভিযোগ আইনজীবীর অবৈধ অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত শিশু: নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন পুলিশ কর্মকর্তার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি: ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগে সালিস: ‘ইজ্জতের মূল্য’ ধরা হলো ৯০ হাজার টাকা,

সিলেট রেঞ্জের ডিআইজি পদে রদবদল: নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে এসবিতে বদলি, নতুন দায়িত্বে জাহাঙ্গীর হোসেন।

 

সিলেট প্রতিনিধি (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):

বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্‌লুর রহমানকে বদলি করা হয়েছে। তার স্থলে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে।

সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। অপরদিকে, এসবির ডিআইজি হিসেবে কর্মরত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে ড. মো. জিল্‌লুর রহমান সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছিলেন। সিলেটে দায়িত্ব নেওয়ার আগে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি দ্রুতই সিলেট রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

পুলিশ প্রশাসনের রুটিন রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাত ধরে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd