• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অভিনয়ে ফেরার চেয়ে ব্যক্তিগত শান্তি ও ইবাদতেই মনোযোগ: বাকি জীবন সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান চিত্রনায়িকা পপি সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ : পীরের ওপর হামলার গুঞ্জন, সম্পৃক্ততা উড়িয়ে দিয়ে কঠোর বার্তা দলের রণাঙ্গনের ‘পাপা টাইগার’ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক: বঙ্গবীর ওসমানীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর যাত্রা শুরু: উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মব সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ সিলেটে ট্রিপল মা-র্ডা-রে-র নেপথ্যের কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি: প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত: আজ সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত: আহত আরও ৪ জন

কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন: দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিক আটক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন: দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।

আটককৃতদের পরিচয়

আটক ব্যক্তিরা হলেন:

রানা মোল্লা (২৪): পিতা- অজ্ঞাত, সাং- সিঙ্গা শোলপুর, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল।

মাহমুদা আক্তার লিমা (২২): স্বামী- রানা মোল্লা, সাং- সিঙ্গা শোলপুর, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল।

ময়না খাতুন (২০): সাং- বেজেরডাঙ্গা, জেলা- খুলনা।

সীমান্তে পুশইন ও আনসার বাহিনীর তৎপরতা

স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকাল অনুমান ৭টা ৩৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের বকসিটিলা এলাকা দিয়ে বিএসএফ ওই ৩ জনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাঁদের ঘিরে রাখেন।

খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্য রশিদ মিয়া, ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম এবং ৭ নম্বর ওয়ার্ডের দলনেতা জায়েদ আহমেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিরাপদ হেফাজতে নেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকাল সোয়া ৯টায় তাঁদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

চোখ বেঁধে পুশইন ও পুলিশ প্রশাসনের বক্তব্য

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার তাগিদে প্রায় দুই মাস আগে সিলেটের সীমান্ত দিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৩টায় বিএসএফ সদস্যরা তাঁদের চোখ বেঁধে বকসিটিলা সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং জোরপূর্বক কাঁটাতার পার করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন জানান, “আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা বাংলাদেশি নাগরিক। কাজের সন্ধানে কিছুদিন আগে তাঁরা ভারতে গিয়েছিলেন। তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে; স্বজনরা পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের হস্তান্তর করা হবে।”

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd