• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধ-র্ষ-ণে-র অভিযোগ জমিয়ত নেতার বিরুদ্ধে: মাদ্রাসায় অনৈতিক সম্পর্কের অভিযোগ, এলাকায় তোলপাড় কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন: দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিক আটক স্বজনদের কান্নায় কেঁদেছেন তারেক রহমান: গুমের অন্ধকার পেরিয়ে ন্যায়বিচারের নতুন দিগন্তে বাংলাদেশ দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় আনুমানিক দেড় থেকে দুইশত রাইফেলের গু-লি উদ্ধার ৮ বছর আগের মোটরসাইকেল চালক হ-ত্যা মামলার রহস্য উদঘাটন: সিআইডির জালে মূল ৩ খু-নি, আদালতে স্বীকারোক্তি ১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না: অ-স্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামালকে গ্রেপ্তার করল র‍্যাব জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের সংসদ অভিমুখে চার জেলার বাউল শিল্পীদের মিলনমেলা: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘বাউল মেলা’ বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার

২০ লাখ টাকার ভারতীয় চকলেট ও কাভার্ডভ্যানসহ চোরাকারবারি আটক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিলেটে এসএমপি ডিবির অভিযান: ২০ লাখ টাকার ভারতীয় চকলেট ও কাভার্ডভ্যানসহ চোরাকারবারি আটক

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টয়োটা কাভার্ডভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে জালালাবাদ থানাধীন বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর স্থাপিত বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান ও চোরাচালানের মালামাল উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে তল্লাশিচৌকি বসায়। এ সময় শিবের বাজার থেকে সিলেট শহরের অভিমুখে আসা একটি সন্দেহভাজন টয়োটা কাভার্ডভ্যানকে (রেজি. নং: ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯) থামার সংকেত দেওয়া হয়।

চালক গাড়িটি থামালে তল্লাশি চালিয়ে ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা সমমূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক মো. ফারুক মিয়াকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তির পরিচয়

আটক ফারুক মিয়া (৪৬) নরসিংদী জেলার পলাশ থানার গড়পাড়া গ্রামের জয়নাল আবেদীন ও মাবিয়া বেগমের ছেলে।

মামলা দায়ের ও আদালতে সোপর্দ

এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ২৭/১৬০, তারিখ: ২৬/০৮/২০২৬ খ্রি., ধারা: The Special Powers Act 1974-এর 25B(1)(B)/25D)।

আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সীমান্তপথে অবৈধ চোরাচালান রোধে ডিবির এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd