• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধ-র্ষ-ণে-র অভিযোগ জমিয়ত নেতার বিরুদ্ধে: মাদ্রাসায় অনৈতিক সম্পর্কের অভিযোগ, এলাকায় তোলপাড় কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন: দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিক আটক স্বজনদের কান্নায় কেঁদেছেন তারেক রহমান: গুমের অন্ধকার পেরিয়ে ন্যায়বিচারের নতুন দিগন্তে বাংলাদেশ দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় আনুমানিক দেড় থেকে দুইশত রাইফেলের গু-লি উদ্ধার ৮ বছর আগের মোটরসাইকেল চালক হ-ত্যা মামলার রহস্য উদঘাটন: সিআইডির জালে মূল ৩ খু-নি, আদালতে স্বীকারোক্তি ১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না: অ-স্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামালকে গ্রেপ্তার করল র‍্যাব জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের সংসদ অভিমুখে চার জেলার বাউল শিল্পীদের মিলনমেলা: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘বাউল মেলা’ বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও সিএনজিসহ যুবক গ্রেফতার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও সিএনজিসহ যুবক গ্রেফতার

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ এবং এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল পয়েন্টস্থ ভাই ভাই হোটেলের সামনের পাকা রাস্তায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও উদ্ধারের বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই/নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল ধোপাগুল পয়েন্ট এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং: সিলেট-থ-১১-৪৮৯৬) থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ৪৮ বোতল ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ (AC Black Pure Grain Deluxe Whisky) উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ এবং চালক জুনেদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটক যুবকের পরিচয়

গ্রেফতারকৃত জুনেদ (১৯) সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল গ্রামের মৃত আব্দুর ছত্তার ও মোছা. মায়া বেগমের ছেলে। তিনি বর্তমানে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন পীরের বাজার এলাকায় স্বপন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আইনি ব্যবস্থা ও আদালতে সোপর্দ

এ ঘটনায় এসআই অর্জুন চৌধুরী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: ২৩, তারিখ: ২৭/০৮/২০২৬ খ্রি.)।

বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd