ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে তালামীযের ‘মুবারক র্যালি’ সফলে ব্যাপক দাওয়াতি তৎপরতা
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ রবিউল আউয়াল (২৬ আগস্ট, বুধবার) সিলেট নগরীতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ‘মুবারক র্যালি’ সফল করার লক্ষ্যে বিভিন্ন মাদরাসায় ব্যাপক দাওয়াতি সফর কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
কর্মসূচির অংশ হিসেবে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট মহানগরীর শীর্ষস্থানীয় কওমি ও আলিয়া মাদরাসাসমূহে বিশেষ দাওয়াতি সফর সম্পন্ন করেন।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ
দাওয়াতি সফরে উপস্থিত ছিলেন—
সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ
কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ছাদেকুর রহমান
সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ
সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সায়ীদ আশিক ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সাবেক সহ-সভাপতি মাওলানা আতিকুল ইসলাম রেদওয়ান, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, সহ-অফিস সম্পাদক নাইম আহমদ ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ছালিম আহমদ প্রমুখ।
যেসব প্রতিষ্ঠান পরিদর্শন ও আলেমদের সাথে সাক্ষাৎ
প্রতিনিধি দলটি জামেয়া কাসিমুল উলুম দরগাহে শাহজালাল মাদরাসা, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসা, জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট মাদরাসা, টিলাগড় চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা, লতিফনগর হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ লতিফিয়া দাখিল মাদরাসা এবং শাহজালাল স্কুল অ্যান্ড কলেজ শাহপরাণ সফর করেন।
সফরকালে নেতৃবৃন্দ জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা মমশাদ আহমদ, সোবহানীঘাট মাদরাসার নাযিম মাওলানা মোজাম্মিল আলী, চান্দুশাহ মাদরাসার সুপার মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী সিপার, অছিয়ত আলী করিমুন্নেছা মাদরাসার সুপার মাওলানা আব্দুল মুকিত এবং লতিফনগর লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. সাঈদ উদ্দিনসহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের সাথে মতবিনিময় করেন এবং মুবারক র্যালিতে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা