• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে কথিত ভ/ন্ড পীর জাবেরের ‘কুরআন-সুন্নাহ বিরোধী’ অপতৎপরতা ও ওরস বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি তৌহিদী জনতা সিলেটে বাসার সামনে সাবেক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে কু-পি-য়ে হ/ত্যা: এলাকায় চাঞ্চল্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ সিলেটে ডিবির অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার জুয়েলারি দোকানের ভেতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর গ-লা-কা-টা ম-র-দে-হ উদ্ধার রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস: লক্ষ লক্ষ মুসল্লির ঢল অষ্টগ্রামে বিএনপির কর্মী-সমাবেশ অনুষ্ঠিত: প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এইচএসসি শিক্ষার্থী নাবিলের পা কে/টে ফেলার সিদ্ধান্ত: পাশে দাঁড়াল ছাত্রদল সিরাজদিখানে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২: উদ্ধার করল ফায়ার সার্ভিস

সিলেটে অতিহাসিক নৌকা বাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবিতে মুখোমুখি দুই পক্ষ: অনুমতি ছাড়া নয়, সাফ জানাল পুলিশ

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’ নামের একটি পক্ষ। ঐতিহ্য রক্ষা ও প্রতিহতের পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো ধরনের নৌকাবাইচ আয়োজন করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিরোধের পটভূমি ও আয়োজকদের প্রস্তুতি

উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে বহু বছর ধরে ধারাবাহিকভাবে সুনাই নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। অতীতের মতো এবারও আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতাটি আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবেই এ আয়োজন। শুক্রবার প্রস্তুতির বিষয়ে বৈঠক হয়েছে এবং শনিবারও সমন্বয় সভা চলছে। যেকোনো মূল্যে ঘোষিত সময়েই নৌকাবাইচ আয়োজনে তারা অনড় রয়েছেন।

‘তৌহিদি জনতা’র বিরোধিতা ও স্থানীয় প্রতিক্রিয়া

নৌকা বাইচ বন্ধের দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির পাশাপাশি মাঠে নেমেছে স্থানীয় একটি পক্ষ। গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে সভা করে প্রতিযোগিতাটি বাতিলের দাবি তোলা হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতি বছর হাজার হাজার সাধারণ মানুষ এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উপভোগ করেন। কিন্তু হঠাৎ করে একটি গোষ্ঠীর আপত্তির কারণে অপ্রয়োজনীয় উত্তেজনার সৃষ্টি হচ্ছে।

লাউতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেলওয়ার হোসেন জানান, বিরোধের বিষয়টি তিনি শুনেছেন, তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে আসেনি। সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, “যেহেতু বিষয়টি নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে, তাই সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের সুস্পষ্ট অনুমতি ছাড়া কোনো ধরনের নৌকাবাইচ আয়োজন করা যাবে না।”

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd