• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবেরের ওরস বন্ধের তৌহিদি জনতার নেতৃত্বে,বিএনপি হেফাজত জামাত যুবলীগের ঝটিকা মিছিল: দায়িত্ব অবহেলায় ফাঁড়ির ইনচার্জসহ একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: নারী নি-হ-ত, আহত অন্তত ৩০ বাবুগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা: অংশ নিলেন ১৪ জেলার ডিসি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন বিশ্বনাথের শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান ১১ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণে-র মামলায় নবজাতকের বাবা প্রমাণিত হলেন মাদ্রাসা শিক্ষক সাগর: আদালতে ডিএনএ রিপোর্ট পেশ ভৈরবে সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল-আমিনকে কু-পি-য়ে হ-ত্যা সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নি-হ-ত নিউইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁয় বন্দুকধারীর গু-লি-তে বাংলাদেশি নি-হ-ত, আহত ১

ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সং-ঘ-র্ষ: নি-হ-ত ৪, আহত ৭

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪, আহত ৭

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

শনিবার (২২ আগস্ট ২০২৬) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ প্রশাসনের বক্তব্য

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছিল। মহাসড়কে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় স্থানীয় জনমনে গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd