• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, দুই আবাসিক হোটেল সিলগালা বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ ও হত্যা: ৯ কার্যদিবসে বিচার শেষ, ঘাতক রবির ফাঁ-সি/র আদেশ সিদ্ধিরগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান: বিদেশি পি-স্ত-ল ও দেশীয় অ-স্ত্র-স-হ সন্ত্রাসী মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি পেলেন শায়েস্তাগঞ্জের ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেমি স্বামীর মৃ-ত্যু-তে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ জুলাই অভ্যুত্থানের চেতনা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আ ন ম আয়াসের হুঁশিয়ারি অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান প্রতিনিধিদলের বৈঠক

ছাতকে ফিশারিজের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর ম-র-দে-হ: পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ছাতকে ফিশারিজের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সু

নামগঞ্জের ছাতক উপজেলায় একটি ফিশারিজের পানি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রাম সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফিশারিজের পানিতে মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি-চৌমুহনী পাকা সড়কের উত্তর পাশে অবস্থিত আজিজুর রহমানের ফিশারিজের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে ছাতক থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধার করে ডাঙায় তোলে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম, বয়স বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

পরিচয় শনাক্তে পুলিশের বিশেষ অনুরোধ

মরদেহের সঠিক পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ছাতক থানা পুলিশ। নিহত নারীর পরিচয় সংক্রান্ত কোনো তথ্য কারো জানা থাকলে সরাসরি থানায় অথবা পুলিশের উল্লেখিত নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে:

অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০-১২০৮১৬

ডিউটি অফিসার: ০১৩২০-১২০৮২১

ছাতক থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd