• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, দুই আবাসিক হোটেল সিলগালা বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ ও হত্যা: ৯ কার্যদিবসে বিচার শেষ, ঘাতক রবির ফাঁ-সি/র আদেশ সিদ্ধিরগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান: বিদেশি পি-স্ত-ল ও দেশীয় অ-স্ত্র-স-হ সন্ত্রাসী মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি পেলেন শায়েস্তাগঞ্জের ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেমি স্বামীর মৃ-ত্যু-তে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ জুলাই অভ্যুত্থানের চেতনা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আ ন ম আয়াসের হুঁশিয়ারি অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান প্রতিনিধিদলের বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জন আটক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার / হবিগঞ্জ প্রতিনিধি: অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে শহরের ঐতিহ্যবাহী কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়।

বিক্ষোভ মিছিলের প্রস্তুতি ও পুলিশের অভিযান

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। আসরের নামাজের পর থেকেই হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও জনতা জড়ো হতে থাকেন।

মিছিলটি বের করার ঠিক আগমুহূর্তে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ মোট তিনজনকে আটক করে গাড়িতে তুলে দ্রুত হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

বিশৃঙ্খলা এড়াতেই আটক, জানাল পুলিশ

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে যাতে শহরে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যই নিরাপত্তার স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

তবে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না বা পরবর্তী আইনগত ব্যবস্থা কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd