• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বিশ্বনাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়া গ্রেফতার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিশ্বনাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়া গ্রেফতার

সিলেট প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নকিখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছালেক মিয়া উপজেলার দশপাইকা গ্রামের মৃত রিয়াছদ আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বরূপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নকিখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, ছালেক মিয়ার বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলা বিচারাধীন ছিল। ওই মামলায় আদালত তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

আদালতে সোপর্দের প্রস্তুতি

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনোজ প্রভাকর রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান:

“ছালেক মিয়া আদালতের ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। রবিবার (১৬ আগস্ট) সকালে তাঁকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd