• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্বনাথে প্রয়াত অফিস সহকারী আশরাফুল ইসলামের স্মরণে শোকসভা: প্রবাসীদের সহায়তায় পরিবারের হাতে ৭ লাখ টাকা তুলে দিলেন ইউএনও রাজধানীতে ডিএমপির মিরপুর বিভাগের সাঁড়াশি অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪৬ জন গ্রেফতার চা-বাগান শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের যুগান্তকারী উদ্যোগ: চালু হলো এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ লন্ডনে দুর্বৃত্তদের গু-লি-তে বিশ্বনাথের যুবক নি-হ-ত: এলাকায় শোকের ছায়া সমালোচকদের ইঙ্গিত করে বাউল সমিতির সাধারণ সম্পাদক বারেক বৈদেশির ফেসবুক স্ট্যাটাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাকেরগঞ্জের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার: র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযান কেল্লা বাবার মাজারের ওরসের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা: বিপুল পরিমাণ সোনা-রুপা ও বিদেশি মুদ্রা  ছাতকে ফিশারিজের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর ম-র-দে-হ: পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা

সিলেটে ট্রিপল মা-র্ডা-র: নি-হ-ত আব্দুস সাত্তারের বাসভবনে দুই মন্ত্রী, দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থার আশ্বাস

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিলেটে ট্রিপল মার্ডার: নিহত আব্দুস সাত্তারের বাসভবনে দুই মন্ত্রী, দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থার আশ্বাস

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার (৮২) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের (৭৬) বাসভবনে ছুটে গেছেন সরকারের দুই মন্ত্রী। তাঁরা নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং দুপুরে প্রবাসী কল্যাণমন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী নিহতদের রায়নগরের বাসভবনে উপস্থিত হন। এ সময় নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁদের স্বাগত জানান।

বাণিজ্যমন্ত্রীর সান্ত্বনা ও কঠোর বার্তা

সকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নিহত দম্পতির বিদেশফেরত সন্তানদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। তিনি বলেন:

“শান্তির এই আধ্যাত্মিক নগরী সিলেটে এমন রোমহর্ষক ও নৃশংস ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনিদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন:

সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল কাহের চৌধুরী শামীম

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী

জ্যেষ্ঠ বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরী

প্রবাসী কল্যাণমন্ত্রীর আশ্বাস

দুপুরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, এই ট্রিপল মার্ডারের ঘটনায় গোটা সিলেটবাসী আজ গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি পরিবারকে আশ্বস্ত করে জানান, ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে—এমনকি নেপথ্যের মদদদাতা ও মূল কুশীলবদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd