• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা রাজনৈতিক পরিচয়ের অপপ্রচারের জবাবে মুখ খুললেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী। কোনো দল না করার স্পষ্ট ঘোষণা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল-আকাবা সমিতির পরিচালক ও জামায়াতের সাবেক আমির ওয়াহেদ কারাগারে সুনামগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মসজিদের ইমাম গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে  ‘হাসিনার সিস্টেম না ভেঙে বিদ্যুৎ খাত বাঁচান’: চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা: প্রখ্যাত শিল্পী মুজিব পরদেশী কারাগারে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তফা কামাল আর নেই জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করে সংবিধানের সংশোধন চূড়ান্ত হবে: বিশেষ কমিটির ১ম বৈঠক

নতুনধারার কার্যালয় ভাঙচুর ও হামলার প্রতিবাদে মোমিন মেহেদীর সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নতুনধারার কার্যালয় ভাঙচুর ও নারী নেত্রীর ওপর হামলা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মোমিন মেহেদীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | ঢাকা

নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর কার্যালয় ভাঙচুর, তালা মেরে দেওয়া এবং সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি অভিযোগ করে বলেছেন, পুলিশি তৎপরতা না থাকায় অপরাধীরা সুযোগ পেয়ে প্রতিনিয়ত নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে এবং এতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গত সোমবার (৩ আগস্ট) তোপখানা রোডস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মোমিন মেহেদী বলেন, “গত ১৩ বছর ধরে জনগণের রুটি-রুজি, জীবন-জীবিকাসহ মৌলিক অধিকারের দাবিতে সোচ্চার বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান সক্রিয় প্ল্যাটফর্ম ‘নতুনধারা’। আমাদের কার্যালয় ভাঙচুর ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের ওপর বর্বরোচিত হামলার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের উদ্যোগ না থাকায় অপরাধীরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে। এমতাবস্থায় আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী নেত্রী শান্তা ফারজানা বলেন, “এভাবে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনার পরও আয়াসের মতো একজন দাগি আসামিকে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার করছে না। এর ফলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা ও সরকারের প্রতি আস্থা কমে যাচ্ছে। আমরা আশা করি, একজন নারী নির্যাতনকারী হিসেবে আয়াসকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।”

রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে মোমিন মেহেদী আরও বলেন, “দেশটা চব্বিশের জুলাইয়ের পর যে জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার প্রমাণ মিলল শান্তা ফারজানার ওপর তাঁর দপ্তরে এসে সন্ত্রাসীদের এ হামলার ঘটনায়। ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কিছু দুষ্কৃতকারী এই ন্যক্কারজনক কাজ করেছে। দেশবাসী জানে, ২০১৮ সালে আমাকে গুম করেছিল সেনাবাহিনীতে থাকা যুদ্ধাপরাধীদের দোসররা এবং ২৫ সালের ২৯ ডিসেম্বর হামলা চালিয়ে আমাকে ও শান্তা ফারজানাকে নির্মমভাবে আহত করেছিল স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির। এখন আবার জুলাইয়ের অজুহাতে আমাদের হত্যার হুমকি দিচ্ছে দেশবিরোধী চক্র।”

জানা গেছে, এ ঘটনায় রাজধানী শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তবে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনডিবি নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রেসিডিয়াম মেম্বার বাবুল মিয়া, মো. মোতালিবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবন যাএা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd