• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রামরু’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ কলাপাড়ায় ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিচারের অপেক্ষায় ১ বছর ১০ মাস: দারুস সালামে পোশাক শ্রমিক রোজিনা হত্যা মামলার আসামি স্বামী আজও ধরাছোঁয়ার বাইরে সৌদিফেরত অসুস্থ স্বামীকে রাতে সড়কে ফেলে রেখে পালালেন স্ত্রী-সন্তানেরা মিরপুরে পুলিশের অভিযান: ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ‘আওয়ামী লীগের দোসর’ শিরোনামে প্রচারণা নিয়ে প্রতিবাদ জানালেন আহমদ আলী পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২ কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বিশেষ প্রতিবেদক | ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ (৩ আগস্ট, ২০২৬ খ্রি.) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল (Julian Hill) এমপি।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার রোধ, রোহিঙ্গা সংকট, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনশক্তি রফতানি এবং সামুদ্রিক নিরাপত্তাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন ও কৌশলগত অংশীদার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।” তিনি আরও যোগ করেন যে, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, “বাংলাদেশ ও অস্ট্রেলিয়া—দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগই (People-to-People links) এই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি।” অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার মনে করে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের এই দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় বিকশিত হবে।

বৈঠকে ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে অবৈধ অভিবাসন ও মানবপাচারের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং সম্প্রতি জাতীয় সংসদে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ পাস হয়েছে। তিনি অনিয়মিত অভিবাসন বন্ধে ‘বালি প্রসেস’ (Bali Process)-এর রূপরেখা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের এই নতুন মানবপাচার বিরোধী আইনের ভূয়সী প্রশংসা করেন এবং আইনটির কার্যকর বাস্তবায়নে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কারিগরি ও সমন্বিত সহায়তার প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য অনিয়মিত অভিবাসীদের দ্রুত ও মসৃণ প্রত্যাবাসন প্রক্রিয়া অত্যন্ত জরুরি।

এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত ১৪-১৮ জুন ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নিয়মিত অভিবাসন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক মানবপাচার প্রতিরোধসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে উভয়পক্ষ একমত হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (FDMN) টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের ভূ-রাজনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা বিষয়টি যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, সে বিষয়ে অস্ট্রেলিয়ার অব্যাহত ও সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশ পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ ও রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন। অপরদিকে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle), সহকারী মন্ত্রীর চিফ অব স্টাফ ক্যামেরন গ্রিন (Cameron Green), শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের ভারপ্রাপ্ত ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. ডেমিয়ান অলিভার (Dr. Damian Oliver), দক্ষিণ এশিয়া বিষয়ক মিনিস্টার-কাউন্সিলর জর্জ থিভিওস (George Thiveos) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিভেন বিডল (Steven Biddle)।

(তথ্যসূত্র: ফয়সল হাসান, জনসংযোগ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd