• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সততার অনন্য দৃষ্টান্ত: চরফ্যাশনে খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬

সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ। উপজেলার একটি খাল পুনঃখনন প্রকল্পে নির্ধারিত গুণগত মান ঠিক রেখে কাজ শেষ করার পর সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।

প্রকল্পের প্রাক্কলনের তুলনায় প্রকৃত ব্যয় কম হওয়ায় অবশিষ্ট অর্থ সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

প্রকল্প ও সাশ্রয়ের বিবরণ

চরফ্যাশন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’–এর আওতায় উপজেলার সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত প্রায় ৩.৭ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের জন্য মোট ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

প্রকল্পটি বাস্তবায়নের সময় সম্পূর্ণ কারিগরি মান ও সরকারি নির্দেশনা মেনে কাজ সম্পন্ন করা হয়। তবে খালের ভৌগোলিক গঠন অনুযায়ী বিভিন্ন অংশে প্রস্থ ও খননের গভীরতা মূল প্রাক্কলনের চেয়ে কম প্রয়োজন হওয়ায় বরাদ্দের পুরো টাকা ব্যয় হয়নি।

কাজের মান অক্ষুণ্ণ রেখেই সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠায় উপজেলা প্রশাসন।

স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সরকারি অর্থ সাশ্রয় করে তা কোষাগারে ফেরত দেওয়ায় স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ইউএনও রোমানা আফরোজের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd