• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম

দৈনিক জীবনযাত্রা ।।

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা চালানো হলে তা বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে সতর্ক করেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, “জুলাইয়ের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।”

বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজের ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীর উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে’ ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “শ্বাশত জুলাই” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“জুলাই আন্দোলন ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন এনেছে”

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “জুলাই আমাদের নতুন করে শাণিত হতে, সংশোধিত হতে এবং সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে শিখিয়েছে। একই সঙ্গে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন নিশ্চিত করার শিক্ষা দিয়েছে। এ আন্দোলন ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের আবশ্যিকতা তৈরি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও আগামী দিনের সৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতন শেষে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের কাজ হলো রাষ্ট্র ও জনগণকে সমৃদ্ধ ও মানসম্মত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ঢাকা কলেজের উন্নয়নে বিশেষ গুরুত্ব

ঢাকা কলেজ নিজের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, “দেশের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা রয়েছে। দেশের সিভিল প্রশাসন, পুলিশ, বিচারবিভাগ ও সশস্ত্র বাহিনীসহ সর্বক্ষেত্রে ঢাকা কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষা ও আবাসন সুবিধা বৃদ্ধিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

আলোচনা সভায় যোগ দেওয়ার পূর্বে ঢাকা কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক শিক্ষক ও বর্তমান অধ্যক্ষ, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd