• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাস বিরোধী আইনে মামলা, আসামি ৫১

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৯৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাস বিরোধী আইনে মামলা, আসামি ৫১

সিলেট প্রতিনিধি| দৈনিক জীবনযাত্রা:

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

ভোরে ঝটিকা মিছিল, স্লোগানে স্লোগানে এলাকা ত্যাগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মুখ সড়ক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি টিবি গেইট এলাকা হয়ে পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়।

মিছিলে ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। মিছিল শেষে তারা দ্রুত ৫-৬টি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় সূত্র জানায়, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নির্দেশনায় এবং আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়েছিল।

পুলিশ ফাঁড়ির এসআই বাদী হয়ে মামলা

ঝটিকা মিছিলের এই ঘটনার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৮ জুলাই রাতে এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-২৫)।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল বের করেছিল।

সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান,

“সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার পর পরই আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিছিলে অংশ নেওয়া আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

 

এস এম সোহাগ ফরাজী।।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd