• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন কিশোর বন্ধুর

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১২৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন কিশোর বন্ধুর।

 

সিলেট প্রতিনিধি। শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

‎

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জাফলংয়ের রাধানগর বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা প্রায় ১টার দিকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু জাফলংয়ের রাধানগর বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।

‎

‎দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর দুই বন্ধুরও মৃত্যু হয়।

‎

‎নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)। তারা তিনজনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

‎

‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনা ও তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎

‎একই দুর্ঘটনায় তিন কিশোরের প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহপাঠী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd