• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেট থেকে জাফলং পর্যন্ত ট্রেন চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই করবে রেলওয়ে

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই করবে রেলওয়ের প্রকৌশলী দল

 

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

 

সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ ও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, চলতি মাসের মধ্যেই বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলীরা সিলেটে এসে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি) কার্যক্রম শুরু করবেন।

 

বুধবার (১ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

আরিফুল হক চৌধুরী জানান, সিলেট থেকে জাফলং পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে পর্যটন খাতের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তিনি বলেন, রেললাইনের সম্ভাব্যতা যাচাই শেষে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। এরপর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

মন্ত্রী বলেন, জাফলং পর্যন্ত ট্রেনের ওয়াগন বা পণ্যবাহী কোচ চলাচলের সুযোগ সৃষ্টি হলে সিলেট-জাফলং রুটে স্বল্প খরচে এবং সহজে পণ্য পরিবহন করা সম্ভব হবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতও আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে।

 

ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ভূমি অধিগ্রহণের জটিলতা এবং সার্ভেয়ারের সংকটের কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পটির কাজ বাধাগ্রস্ত ছিল। তবে সম্প্রতি ভূমিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিলেটে অতিরিক্ত ছয়জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি বলেন, এখন আর সার্ভেয়ার সংকটের অজুহাত দেওয়ার সুযোগ নেই। দ্রুত ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ পূর্ণোদ্যমে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, জৈন্তাপুর, গোয়াইনঘাট বা কোম্পানীগঞ্জ উপজেলার যে কোনো একটি স্থানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু ওই এলাকার মানুষই নয়, পুরো সিলেট অঞ্চলের জনগণ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

পর্যটন অবকাঠামো উন্নয়নের বিষয়েও তিনি বক্তব্য দেন। মন্ত্রী জানান, জাফলং, রাতারগুল ও বিছানাকান্দি পর্যটনকেন্দ্রে ওয়াশব্লক নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত এসব কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর যাতায়াত ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও সরকারের রয়েছে।

 

এছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী।

 

সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বাল আজাদ, সিনিয়র সহ-সভাপতি জামান মনির এবং জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীসহ অন্যরা।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd