• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ ভাদ্র ২২ আগস্ট, হজরত শাহসূফি সৈয়দ মুজিবুল বশর আল হাসানী (ম.)-এর শুভ খোশরোজ ও জন্মদিবস উদযাপিত ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চৌমুহনীতে ডিবির সাঁড়াশি অভিযান: আবাসিক হোটেল থেকে ৮ তরুণীসহ গ্রেফতার ১২ আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শি/শু/র ম-র্মা-ন্তি-ক মৃ-ত্যু: এলাকায় শোকের ছায়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি, রুমিন বললেন ‘প্রহসন’ পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ নকল সিগারেট ও বিড়ি জব্দ সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকা ট্রিপল মা-র্ডা-র: ৪ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন বাবুল ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিলেটে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, দুই আবাসিক হোটেল সিলগালা বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

চৌমুহনীতে ডিবির সাঁড়াশি অভিযান: আবাসিক হোটেল থেকে ৮ তরুণীসহ গ্রেফতার ১২

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চৌমুহনীতে ডিবির সাঁড়াশি অভিযান: আবাসিক হোটেল থেকে ৮ তরুণীসহ গ্রেফতার ১২

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পিয়ার। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌর এলাকার ‘রিলাক্স আবাসিক হোটেল’-এ এ অভিযান চালানো হয়।

অভিযানের বিবরণ ও গ্রেফতারকৃতদের পরিচয়

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ তরুণীসহ মোট ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

আবু নাছের শরীফ (৬৩): তালতলা গ্রাম, চাটখিল, নোয়াখালী।

মো. ইমন হোসেন: মীরসরাই, চট্টগ্রাম।

মো. হানিফ (৩৫): হাজীপুর (৯ নম্বর ওয়ার্ড), চৌমুহনী পৌরসভা।

সাফায়েত হোসেন সাকিব (২৭): ৬ নম্বর ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা।

রিনা বেগম (৩৪): বড়জালিয়া, বরিশাল।

স্নেহা আক্তার (২১): লালপুর, সুনামগঞ্জ।

মাইশা আক্তার (১৮): যাত্রাবাড়ী, ঢাকা।

ইসরাত জাহান পূর্ণিমা (১৮): সল্যা সোনাপুর, সুধারাম, নোয়াখালী।

ফাতেমা আক্তার নুসরাত (১৮): ৪ নম্বর ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা।

জান্নাতুল ফেরদাউস মারিয়া (১৮): ৪ নম্বর ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা।

মরিয়ম আক্তার (৩০): হাজীপুর গ্রাম, বেগমগঞ্জ, নোয়াখালী।

মিম আক্তার (২৮): বদলগাছী, নওগাঁ।

আইনি ব্যবস্থা গ্রহণ

পুলিশ জানিয়েছে, আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ পরিচালনার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত ১২ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd