• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি ইলিয়াস ভুল মানুষকে নিয়ে কল্পকাহিনী বানাচ্ছে’: কুয়েতি রাষ্ট্রদূত ও ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম, মা ও নবজাতকরা সুস্থ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম, মা ও নবজাতকরা সুস্থ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে ফুটফুটে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। মা এবং তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ডলি বেগমকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি করান। সেখানে নির্ধারিত সময়ে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ডলি বেগম তিন নবজাতকের জন্ম দেন। একসঙ্গে তিন নতুন অতিথির আগমনে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নবজাতকদের একনজর দেখতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

তিনি বলেন, “চিকিৎসাবিজ্ঞানের সাধারণ প্রসব বা অস্ত্রোপচারের তুলনায় একসঙ্গে তিন সন্তানের জন্ম একটি বিশেষ ও বিরল ঘটনা। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মা ও তিন নবজাতকই নিবিড় পর্যবেক্ষণে ভালো ও শঙ্কামুক্ত আছেন।”

নবজাতকদের সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যতের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd