• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লা-শ উদ্ধার: ডাকাতির পর হত্যার সন্দেহ মাজার ও ধর্মীয় লেবাসের আড়ালে প্রতারণার ফাঁদ: ফরিদপুরের ‘সুমন পাগল’-এর বিরুদ্ধে গজারিয়ায় মেঘনা ঘাটের সৌন্দর্যবর্ধনে সোলার লাইট ও বসার বেঞ্চ উদ্বোধন বিশ্বনাথে আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা: আসামি ১৬২ জন নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী বুলবুল হ-ত্যা-কা-ণ্ডে-র ৬ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ গ্রেফতার ১১, দেশীয় অ/স্ত্র উদ্ধার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর আলটিমেটাম: সিলেটে অতিহাসিক নৌকা বাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সং-ঘ-র্ষ: নি-হ-ত ৪, আহত ৭ বাউফলে : ৪ লাখ টাকা মূল্যের ৮০০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুল আর নেই: ২১ দিন পর হাসপাতালে মৃ-ত্যু

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আদালত প্রতিবেদক / ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরবর্তীতে শুনানি শেষে আবেদনটি খারিজের আদেশ দেন।

মামলার আবেদনে যাদের নাম ছিল

আবেদনে উল্লেখিত অন্যান্য আসামিদের মধ্যে ছিলেন—সাবেক উপদেষ্টা ড. সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসউদ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, মো. মিলন, ফাহিম আল চৌধুরী এবং আবুল কালাম আজাদসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তি।

অভিযোগের বিবরণ

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা চালানো হয়। সেখানে ভাঙচুর, মূল্যবান ঐতিহাসিক দলিল লুটপাট এবং বুলডোজার ও ভারী যন্ত্র দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি প্রদান ও দায়িত্বে থাকা ব্যক্তিদের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছিল, যা আদালত পর্যালোচনা শেষে খারিজ করে দেন।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd