• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

৫০তম বিসিএসের ভাইভা দিতে ঢাকা আসার পথে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থী মিশার: মুকসুদপুরে বাস খাদে পড়ে নি-হ-ত ৩

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

৫০তম বিসিএসের ভাইভা দিতে ঢাকা আসার পথে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থী মিশার: মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

স্টাফ রিপোর্টার / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে বুকভরা স্বপ্ন নিয়ে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ মিশা খাতুন। কিন্তু পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় চিরতরে থেমে গেল সেই স্বপ্ন। গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন তিনি। একই দুর্ঘটনায় আরও দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বপ্নের বিসিএস ভাইভা আর দেওয়া হলো না মিশার

নিহত শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল (অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ৩৫তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রবিবার অনুষ্ঠেয় ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে ওঠেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ পরিবহন বাসটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে মুকসুদপুরের সালিনাবক্সা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই ঢাবি শিক্ষার্থী শেখ মিশা খাতুনসহ তিনজনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহপাঠী ও ক্যাম্পাসে শোকের মাতম

বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন নিয়ে রওনা দেওয়া মেধাবী শিক্ষার্থী মিশা খাতুনের এমন করুণ অকালমৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd