• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে একসঙ্গে চার শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পার হয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের বড়জ্বালা বিজিবি ক্যাম্প এলাকা থেকে ওই চার শিশু বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ চার শিশু হলো:

খায়রুল ইসলাম (১১): পিতা মনির হোসেন

কুদ্দুস মিয়া (১০): পিতা আবুল কাশেম

অনিক মিয়া (১০): পিতা সালেহ আহমেদ

রিপন মিয়া (১২): পিতা অজ্ঞাত

নিখোঁজ শিশুরা সবাই মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা।

নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, গত শনিবার সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হয়ে তারা একসঙ্গেই নিখোঁজ হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো হদিস না পেয়ে পরিবারে কান্নার রোল পড়েছে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুদের দ্রুত ফিরে পেতে পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে দ্রুত পরিবার কিংবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, চার শিশু নিখোঁজের বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনি পদক্ষেপ নেবে।

 

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd