• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ফ্রন্টের অর্থ বিতরণ

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে ইসলামী ফ্রন্টের নগদ অর্থ সহায়তা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় নিহত পরিবারের স্বজন ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত স্পট পরিদর্শনের পাশাপাশি এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্তদের পাশে মোমবাতি প্রতীকের প্রার্থী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম ইকবাল হাছান উপস্থিত হয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। পাহাড়ধসের শিকার পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে তিনি সমবেদনা জানান এবং তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খোঁজখবর নিয়ে এডভোকেট এম ইকবাল হাছান বলেন,

“দুর্যোগ ও বিপদের এই মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানী দায়িত্ব। পাহাড়ধসে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের ক্ষতি পূরণ হওয়ার নয়। আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি এবং আগামীতেও এই সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।”

অর্থ বিতরণকালে স্থানীয় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd