‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’—উমামা ফাতেমার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
ঢাকা: ১/৭/২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা লেখেন, “১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব।”
একই পোস্টে তিনি আরও লেখেন, “দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”
তবে পোস্টে তিনি কাকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর অন্তর্নিহিত অর্থ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। অন্যদিকে, অনেকেই পোস্টটির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন।
এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উমামা ফাতেমা এ বিষয়ে অতিরিক্ত কোনো বক্তব্য দেননি। পাশাপাশি, তার পোস্ট নিয়ে সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক সংগঠন বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী