• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

শাহজালাল (রহ.) মাজারের ডেগের সিলগালা খুলে তিন দিনের দানে পাওয়া গেল ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও ৭ আনা স্বর্ণালঙ্কার‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৭৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

‎শাহজালাল (রহ.) মাজারের ডেগের সিলগালা খুলে তিন দিনের দানে পাওয়া গেল ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও ৭ আনা স্বর্ণালঙ্কার

‎সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

‎সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম বিদায়ের আগ মুহূর্তে আবারও হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফে আসেন। জোহরের নামাজ আদায় শেষে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি মাজারের ডেগের সিলগালা খুলে দেন।

‎পরে ডেগের ভেতরে মাজার জিয়ারতে আসা ভক্তদের মানত ও দানের টাকা জনসম্মুখে দরগাহ মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে গণনা করা হয়। গণনা শেষে তিন দিনের রক্ষিত দানের মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া ডেগ থেকে প্রায় ৭ আনা স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

‎ডেগের টাকা গণনার সময় চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন আনসার ভিডিপি সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীরা।

‎এ সময় ডেগের ভেতর থেকে জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্দেশ্যে লেখা একটি ব্যতিক্রমী চিঠিও পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল—

‎“ডিসি সাহেব,

‎আসসালামু আলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারা দেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না, শতকরা ৯৫ শতাংশ মানুষ আপনার পক্ষেই আছেন। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানী শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরে দেয়। সে কেরানী হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশোনা করেছে সপ্তম শ্রেণি পর্যন্ত। এখন লম্বা-লম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ি করেছে, দোকানপাট করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেই মূল হোতা।

‎— একজন শুভাকাঙ্ক্ষী”

‎এদিকে, বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে সিলেটের বিভিন্ন স্তরের মানুষ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

‎উল্লেখ্য, চিঠিতে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারীর ব্যক্তিগত বক্তব্য। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd