শাল্লার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চাঞ্চল্যকর ছাদির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি সুমন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-৯, সিলেটের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুমন মিয়া দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জের শাল্লা থানায় দায়েরকৃত ছাদির হোসেন হত্যা মামলায় সুমন মিয়া প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, দেশের যেকোনো স্থানে পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।