• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

বাবা জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এস এম সোহাগ ফরাজী / ২২৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বাবা জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজারের ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎শনিবার (১৩ জুন) সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সকাল ১০টা ৫৩ মিনিটে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

‎প্রধানমন্ত্রী প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে সড়কপথে পিএমখালীতে গিয়ে নিজ হাতে কোদাল চালিয়ে পুনঃখনন কাজের সূচনা করেন। পরে খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।

‎পুনঃখনন কর্মসূচিকে ঘিরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাতলী গ্রামের সহস্রাধিক মানুষ খালের পাড়ে সমবেত হন। সকাল থেকেই তারা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে গ্রামবাসীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎উপস্থিত জনতা ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

‎উল্লেখ্য, ঐতিহাসিক পাতলী খালের দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিএমখালী সফরকালে নিজ হাতে কোদাল চালিয়ে খাল খনন কাজের সূচনা করেছিলেন। একই সময় তিনি খালের পাড়ে একটি খেজুর গাছও রোপণ করেন। প্রায় ৪৮ বছর পরও সেই গাছ অতীতের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে।

‎পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীরা জানিয়েছেন, পাতলী খাল পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৪০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd