• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় বিশ্বনাথের ‘বেবী কেয়ার স্কুল’-এর শতভাগ সাফল্য ঢাকা-দক্ষিণাঞ্চলে নতুন আশার সঞ্চার: চালু হলো নতুন ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আখাউড়ায় খড়মপুর পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ শুরু: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার ২২৬ মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ‘শূণ্য’ কেউ পাস করেনি মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ ৩ নেতা কারাগারে সৌদি আরবে কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর গভীর শোক ১০০ টাকার ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সৌদি আরবে কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর গভীর শোক

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সৌদি আরবে কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর গভীর শোক

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রসূত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোক বার্তা প্রকাশ করা হয়।

মরদেহ দ্রুত দেশে আনার নির্দেশ

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, “জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম। তাঁদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

মন্ত্রী আরও জানান, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

এস এম সোহাগ ফরাজী

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd