• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় বিশ্বনাথের ‘বেবী কেয়ার স্কুল’-এর শতভাগ সাফল্য ঢাকা-দক্ষিণাঞ্চলে নতুন আশার সঞ্চার: চালু হলো নতুন ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আখাউড়ায় খড়মপুর পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ শুরু: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার ২২৬ মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ‘শূণ্য’ কেউ পাস করেনি মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ ৩ নেতা কারাগারে সৌদি আরবে কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর গভীর শোক ১০০ টাকার ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

১০০ টাকার ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সরকারি কাজে বাধা ও হামলা: আগারগাঁওয়ের ১০০ টাকার ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত বিক্রি করে রাতারাতি আলোচনায় আসা সেই ‘ভাইরাল মিজান’-কে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা ও সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

যে কারণে গ্রেপ্তার

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চালাচ্ছিল। অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ টিম আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে যান।

ওই সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সরকারি কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মী ও সঙ্গে থাকা পুলিশের ওপর চড়াও হয়ে আঘাত করেন। এ ঘটনায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে সরকারি কাজে বাধা প্রদান ও হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

যেভাবে পরিচিত পান ‘ভাইরাল মিজান’

রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের হোটেল চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেন মিজানুর রহমান মিজান। তাঁর দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত, তরকারি ও ডাল খাওয়ার সুযোগ পাওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষ খাবার খেতে আসত।

দোকানের ব্যতিক্রমী স্লোগান “নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন”-এর কারণে এটি সোশ্যাল মিডিয়ায় ‘গরিবের বুফে’ নামে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি পরিচিতি পান মিজান।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd