স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন: সভাপতি আজমল, সম্পাদক হুমায়ুন
সিলেট প্রতিনিধি (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):
স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের যৌথ নির্দেশনায় প্রবাসের এই নতুন সাংগঠনিক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট জিয়া মঞ্চ স্পেন শাখার কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্পেনে বসবাসরত সাবেক ছাত্রনেতা আজমল আলী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসাইন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সিনিয়র সহ-সভাপতি: ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন
সহ-সভাপতি: কয়েস চৌধুরী
যুগ্ম সাধারণ সম্পাদক: রেজাউল করিম রাজু ও লিটন আহমদ
সহ-সাংগঠনিক সম্পাদক: মামুন আহমেদ ও গোলাম মরতুজা কলিন
কোষাধ্যক্ষ: সফি আলম
দপ্তর সম্পাদক: হাবিবুর রহমান জয়
কমিটি অনুমোদনের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রবাসের মাটিতে ছড়িয়ে দেওয়া এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম সোহাগ ফরাজী