পটুয়াখালীতে আবাসিক হোটেলে ডিবি পুলিশের মধ্যরাতের অভিযান: ৫৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী জেলা শহরের একটি আবাসিক হোটেলে মধ্যরাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ০১টা ৩৫ মিনিটের দিকে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় অবস্থিত ‘হোটেল সততা (আবাসিক)’-এ এ সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ আল আমিন মৃধা (৩৩), পিতা- আশ্রাফ আলী মৃধা, মাতা- হালিমা বেগম, সাং- আউলিযাপুর (ওয়ার্ড নং-০৫, ইউপি- আউলিযাপুর), থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী; এবং
২. মোঃ কাসেম হাওলাদার (৩০), পিতা- মোঃ নয়ন পাখি ওরফে নয়নচান পাখি হাওলাদার, মাতা- মিনারা, সাং- কেশবপুর (ওয়ার্ড নং-০৩, ইউপি- জৈনকাঠী), থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী।
অভিযানের বিবরণ:
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে কতিপয় মাদক কারবারি হোটেল সততার একটি কক্ষে অবস্থান করে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা ও লেনদেনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল রাত দেড়টার পর হোটেলটিতে অভিযান চালায়।
অভিযানকালে হোটেলের ২০৬ নম্বর কক্ষটি ঘিরে ফেলা হয় এবং ভেতরে তল্লাশি চালিয়ে আল আমিন মৃধা ও কাসেম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য মোট ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পটুয়াখালী জেলা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এস এম সোহাগ ফরাজী