মিরপুরে পুলিশের অভিযান: ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— আব্দুর রহমান (৩০) ও মিজানুর রহমান।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মিরপুর ৬০ ফিট রোডের ভাঙাব্রিজ সংলগ্ন এলাকায় মাদকের একটি চালান হাতবদল হতে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের তল্লাশি করে হেফাজতে থাকা ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এম সোহাগ ফরাজী।