ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড: সংসদে ঐতিহাসিক বিল পাস
| দৈনিক জীবনযাত্রা:
অনলাইন বা ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন প্রচার, মধ্যস্থতা কিংবা অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।
আজ [১৩/৭/২০২৬/ জুলাই ] জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বহুল আলোচিত এই বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলটির ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন সংশোধনী প্রস্তাবসমূহ বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে তা নিষ্পত্তি করে সংসদে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, এখন বিলটিতে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেট প্রকাশের মাধ্যমে এটি আনুষ্ঠানিক আইনে পরিণত হবে।
অনলাইন মাদকের নেটওয়ার্ক ভাঙতে যুগান্তকারী পদক্ষেপ
সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অপব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডার্ক ওয়েব ও অনলাইন প্ল্যাটফর্মে মাদকের কেনাবেচা ও হোম ডেলিভারির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণ প্রজন্মকে এই মরণনেশা থেকে রক্ষা করতে এবং অপরাধের ধরন পরিবর্তনের সাথে মিল রেখে পুরোনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে কঠোরভাবে সংশোধন করা হয়েছে।
দৈনিক জীবন যাএা।